ঢাকা ০৩:২৩ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান হবিগঞ্জ-১ আসনে- অসময়ে শেখ সুজাতের কাছে গেলেন রেজা কিবরিয়া, ফিরলেন খালি হাতে কোষ্ঠকাঠিন্যের সমস্যা এড়াতে যা খাবেন ইরানকে ‘পৃথিবী থেকে মুছে ফেলার’ হুমকি ট্রাম্পের ত্রয়োদশ সংসদ নির্বাচন,প্রতীক বরাদ্দ চলছে, প্রচারণার সময় ২০ দিন বাংলাদেশ থেকে কূটনীতিক পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত যেভাবে প্রতীক বরাদ্দ দেয় নির্বাচন কমিশন ২০ বছর পর শ্বশুরবাড়ি পূণ্যভূমি সিলেটে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক‘ দুলাভাই’র অপেক্ষায় সিলেট প্রচারণা শুরু করতে রাতেই বিমানযোগে সিলেট আসবেন তারেক রহমান জাতীয়তাবাদী রাজনীতির নিবেদিতপ্রাণ দেশপ্রেমিক প্রবাসীরা বিশ্বের সকল দেশে বিরাজ করছেন- কয়েস লোদী প্রতিদিন করলার রস পান করলে শরীরে যা ঘটে

কুলাউড়ায় ৩ ডাকাত অস্ত্রসহ গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১২:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪ ১৫২ বার পড়া হয়েছে

মৌলভীবাজার প্রতিনিধি :

মৌলভীবাজারের কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ২টার দিকে তাদেরকে গ্রেপ্তারের পর বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে কারাগারে প্রেরণ করা হয়।

এ সময় তাদের হেফাজত থেকে ৩টি লোহার রামদা, ১টি কুড়াল, ১টি কাঠের রুল, ১টি লোহার দা ও ২টি কালো রংয়ের প্লাস্টিকের টর্চলাইট জব্দ করা হয়েছে।গ্রেপ্তারকৃতরা হলেন আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য কুলাউড়া পৌর এলাকার বাসিন্দা সেলিম মিয়া (৪০), জাহিদুল ইসলাম (২৯) ও মো. সেলিম আহমদ (৪২)।

থানাপুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদের নেতৃত্বে এসআই দেবাশীষ তালুকদার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ জয়চণ্ডী ইউনিয়ন এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ওই ইউনিয়নের আছুরিঘাট এলাকায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতির উদ্দেশ্যে সমবেত হওয়া ৩ ডাকাতকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ওসি মোহাম্মদ আলী মাহমুদ বলেন, তাদের বিরুদ্ধে থানায় ডাকাতি প্রস্তুতি মামলা দায়েরের পর কারাগারে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কুলাউড়ায় ৩ ডাকাত অস্ত্রসহ গ্রেপ্তার

আপডেট সময় : ১০:১২:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪