ঢাকা ০৮:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান পরিচ্ছন্ন নগর গড়তে নাগরিকদেরসম্মিলিত সহযোগিতা জরুরি-সিসিক প্রশাসক হামে আক্রান্ত শিশুকে যা খাওয়াবেন পাকিস্তান ছাড়ল ইরানি প্রতিনিধিদল ‘হরমুজ প্রণালি পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে রয়েছে’ সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী হবিগঞ্জ চুনারুঘাটে বিজিবির অভিযানে সীমান্তে ৮টি ভারতীয় গরু জব্দ হবিগঞ্জ বাহুবলের হরিতলায় অবৈধ সিলিকা বালু উত্তোলন , পরিবেশ বিপর্যয়ের শঙ্কা জরিমানা ২১ হাজার টাকা,ভোজ্য তেলের সরবরাহ নিশ্চিতে র‍্যাব-৯ এর অভিযান, সিলেটে আটক যানবাহন ছেড়ে দিবে পুলিশ, মহানগর এলাকায় যানবাহনগুলো চালানো যাবে না সিলেটে সংস্কৃতি-যাত্রার ৩০ বছর উদযাপন করলো ‘চারুবাক’

একুশ মানে মাথা উঁচু করে বাঁচা,প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী-শফিকুর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৬:১৯ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪ ১৪৪ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ প্রতিবেদন :
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, একুশ মানে মাথা উঁচু করে বাঁচা। অন্যের কাছে মাথা নত না করা। একুশ আমাদের শেখায় দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করা। মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪ উপলক্ষ্যে সিলেটে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে সভায় বক্তৃতা করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী, সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, অতিরিক্ত বিভাগীয় কমিশনার ও পরিচালক (স্থানীয় সরকার) মো. আসিব আহসান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মুঃ মাসুদ রানা, জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মো: নাসির উদ্দিন খান প্রমুখ।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন দেখলেন পাকিস্তানিরা ভাষার ওপর প্রথম আঘাত করল তখন তিনি ভাবলেন সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন ছাড়া উপায় নাই উল্লেখ করে প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেন, সেই থেকে বঙ্গবন্ধু ধাপে ধাপে বাঙালিদের ঐক্যবদ্ধ করা শুরু করলেন। জাতির পিতার সারাজীবনের ত্যাগের বিনিময়ে আজকের বাংলাদেশ।

একসময় দেশে ভাষা দিবস পালন করা হতো, শহিদ দিবস বলা হতো না বঙ্গবন্ধুর নামও উচ্চারণ করা হতো না উল্লেখ করে তিনি আরো বলেন, বঙ্গবন্ধুকে বাদ দিয়ে কোন দিন বাংলাদেশ চিন্তা করা যায় না। বাংলাদেশ ও বঙ্গবন্ধু, এক ও অভিন্ন। বায়ান্নোর শহিদদের ত্যাগ-তিতিক্ষার পথপরিক্রমায় ত্রিশ লক্ষ শহিদ ও দুই লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে আজকের এ বাংলাদেশ।

পরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪ উপলক্ষ্যে সিলেটে জেলা প্রশাসন আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

একুশ মানে মাথা উঁচু করে বাঁচা,প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী-শফিকুর

আপডেট সময় : ০১:০৬:১৯ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪