ঢাকা ০৬:১৩ অপরাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে আন্তর্জাতিক দূ র্নী তি বিরোধী দিবসের কর্মসূচি সফল আহবান সিলেটে ভাইরাসে আক্রান্ত ৪৯৭ জন সিলেটে ইসলামী ৮ দলের সমাবেশ বিএনপির মনোনয়ন পেলেন ১১ নারী, কে কোন আসনে ? আরিফুল হক চৌধুরীকে বয়কট করে মশাল মিছিল সিলেট ওসমানী বিমানবন্দরে বিদেশী সিগারেট ও ৬ আইফোন জব্দ সিলেটের কাষ্টঘর সুইপার কলোনী অভিযান, গ্রেপ্তার ৫ এসএমপি পুলিশ কমিশনার মহোদয়ের শাহপরান (রহঃ) থানা বার্ষিক পরিদর্শন লড়াই করেও হেরে গেল বাংলাদেশ কার্ড ছাপানোর পরও বিয়ে ভেঙেছিল সালমানের, এখন কোথায় সেই পাত্রী?

পাথরের নিচে লুকিয়ে চিনি চোরাচালান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৫:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪ ১১৬ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

তামাবিলে পাথরের নিচে লুকিয়ে চিনি পাচারকালে ট্রাক চালক ও হেলপারকে আটক করেছে হাইওয়ে পুলিশ। উদ্ধার করা হয়েছে ২২৮ বস্তা চিনিও। উদ্ধার করা চিনির আনুমানিক বাজার মূল্য প্রায় ২৪ লাখ টাকা। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টায় সিলেট-তামাবিল মহাসড়কের খরিকাপুঞ্জি থেকে চিনির এ চালান আটক করা হয়।

হাইওয়ে পুলিশের এসপি মোহাম্মদ শহিদুল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সিলেট অভিমুখী একটি ট্রাকে (ঢাকা মেট্রো-ট-২০-৯৯২২) বিশেষ অভিযান চালায় পুলিশ। গাড়িটি তল্লাশী করে পাথরের নিচ থেকে ২২৮ বস্তা চিনি উদ্ধার করে পুলিশ। এ সময় ট্রাক চালক কানাইঘাট উপজেলার আগফৌদ গ্রামের মো: কুতুব উদ্দিন (২৭) ও হেলপার একই গ্রামের শফিক আহমদ (৩৫)-কে গ্রেফতার করা হয়।এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান এসপি শহিদুল্লাহ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পাথরের নিচে লুকিয়ে চিনি চোরাচালান

আপডেট সময় : ০৪:৪৫:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪