ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান পরিচ্ছন্ন নগর গড়তে নাগরিকদেরসম্মিলিত সহযোগিতা জরুরি-সিসিক প্রশাসক হামে আক্রান্ত শিশুকে যা খাওয়াবেন পাকিস্তান ছাড়ল ইরানি প্রতিনিধিদল ‘হরমুজ প্রণালি পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে রয়েছে’ সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী হবিগঞ্জ চুনারুঘাটে বিজিবির অভিযানে সীমান্তে ৮টি ভারতীয় গরু জব্দ হবিগঞ্জ বাহুবলের হরিতলায় অবৈধ সিলিকা বালু উত্তোলন , পরিবেশ বিপর্যয়ের শঙ্কা জরিমানা ২১ হাজার টাকা,ভোজ্য তেলের সরবরাহ নিশ্চিতে র‍্যাব-৯ এর অভিযান, সিলেটে আটক যানবাহন ছেড়ে দিবে পুলিশ, মহানগর এলাকায় যানবাহনগুলো চালানো যাবে না সিলেটে সংস্কৃতি-যাত্রার ৩০ বছর উদযাপন করলো ‘চারুবাক’

বিএনপির মিছিল থেকে আটক ৪

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪১:০১ পূর্বাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০২৪ ১২৮ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ প্রতিবেদন :

সিলেট মহানগরীর আম্বরখানা এলাকায় জেলা ও মহানগর বিএনপির পূর্বঘোষিত কর্মসূচি লিফলেট বিতরণ ও মিছিলে পুলিশ ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দিয়েছে। এসময় মিছিল থেকে ৪ নেতাকর্মীকে আটক করে পুলিশ।শুক্রবার বাদ জুমা মহানগরীর আম্বরখানা জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন, জেলা বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক জালাল খান, সিলেট মহানগর বিএনপি নেতা আলী হায়দার মজনু, বিএনপি নেতা আকবরসহ আরো একজন।বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আজবাহার আলী শেখ পিপিএম।

শুক্রবার বাদ জুমা মহানগরীর আম্বরখানা এলাকায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন জীবন, সিলেট জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরী নেতৃত্বে বিএপির নেতাকর্মীরা লিফলেট বিতরণ ও পরে মিছিলের প্রস্তুতি নেন। এসময় পুলিশ বাধা দেয় পরে ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আজবাহার আলী শেখ বলেন, যানবাহন বন্ধ করে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে চারজনকে আটক কার হয়েছে। আটককৃতদের পুলিশের হেফাজতে রাখা হয়েছে।এ ঘটনার পরে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরী নেতৃত্বে একটি মিছিল মহানগরীর চৌহাট্টা গিয়ে শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিএনপির মিছিল থেকে আটক ৪

আপডেট সময় : ০২:৪১:০১ পূর্বাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০২৪