ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান হবিগঞ্জ-১ আসনে- অসময়ে শেখ সুজাতের কাছে গেলেন রেজা কিবরিয়া, ফিরলেন খালি হাতে কোষ্ঠকাঠিন্যের সমস্যা এড়াতে যা খাবেন ইরানকে ‘পৃথিবী থেকে মুছে ফেলার’ হুমকি ট্রাম্পের ত্রয়োদশ সংসদ নির্বাচন,প্রতীক বরাদ্দ চলছে, প্রচারণার সময় ২০ দিন বাংলাদেশ থেকে কূটনীতিক পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত যেভাবে প্রতীক বরাদ্দ দেয় নির্বাচন কমিশন ২০ বছর পর শ্বশুরবাড়ি পূণ্যভূমি সিলেটে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক‘ দুলাভাই’র অপেক্ষায় সিলেট প্রচারণা শুরু করতে রাতেই বিমানযোগে সিলেট আসবেন তারেক রহমান জাতীয়তাবাদী রাজনীতির নিবেদিতপ্রাণ দেশপ্রেমিক প্রবাসীরা বিশ্বের সকল দেশে বিরাজ করছেন- কয়েস লোদী প্রতিদিন করলার রস পান করলে শরীরে যা ঘটে

সিলেটে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩ ১৩৪ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ প্রতিবেদন :
যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আজ সিলেটে সরকারি ও বেসরকারিভাবে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সাথে নানা কর্মসূচি পালনের মাধ্যমে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। চৌহাট্টায় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে সূর্যোদয়ের সাথে সাথে সিলেট জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডের শ্রদ্ধাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে বিজয় দিবসের শ্রদ্ধা নিবেদন পর্ব শুরু হয়। এরপর ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি, ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, বিপিএম (বার), পিপিএম, পুলিশ কমিশনার মো. জাকির হোসেন খান, পিপিএম-সেবা, জেলা প্রশাসক শেখ রাসেল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। এছাড়াও স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গসংগঠনের পক্ষ থেকে শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

জেলা প্রশাসন ও জেলা পরিষদের আয়োজনে সিলেটে কবি নজরুল অডিটোরিয়ামে মহান বিজয় দিবস ২০২৩ উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সদস্যগণের সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি বলেন, আপনারা বীর মুক্তিযোদ্ধাগণ জাতির শ্রেষ্ট সন্তান। আপনারা জীবন বাজি রেখে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে এদেশ স্বাধীন করেছেন, এজন্য আমরা আজ স্বাধীন বাংলাদেশে কথা বলার সুযোগ পেয়েছি, বিজয়োল্লাস করতে পারছি। দেশের প্রতিটি মানুষ আপনাদের কাছে চিরঋণী।

মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস প্রচারের উপর গুরুত্বারোপ করে বিভাগীয় কমিশনার মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্য করে বলেন, আপনাদের মাধ্যমে আমরা ভবিষ্যৎ প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে চাই। আমি আশা করবো আপনারা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নিয়ে আলোচনা করবেন, তরুণদের মুক্তিযুদ্ধের গল্প শোনাবেন যাতে আমাদের তরুণ প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস সম্পর্কে অভিহিত হয় এবং মুক্তিযুদ্ধের চেতনায় নিজেদের জীবন গড়তে পারে। তিনি আরো বলেন, জাতির শ্রেষ্ট নাগরিক গড়তে এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে বঙ্গবন্ধুর মতাদর্শী ও সহযোদ্ধা হিসেবে আপনাদের মতামত ও দিকনির্দেশনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের পরামর্শ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্ব ও দিকনির্দেশনায় বাংলাদেশ এগিয়ে যাবে স্মার্ট বাংলাদেশ গঠনের এক অনন্য মাত্রায়।
জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের সভাপতিত্বে বিজয় দিবসের আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, বিপিএম (বার), পিপিএম, পুলিশ কমিশনার মো. জাকির হোসেন খান, পিপিএম-সেবা, পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন খান, সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল ও বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মণ প্রমুখ। এতে স্বাগত বক্তব্য প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেন।

মহান বিজয় দিবস ২০২৩ উপলক্ষ্যে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। জাতীয় পতাকা উত্তোলন ও তোপধ্বনি, কেন্দ্রীয় শহিদ মিনার ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, সিলেট জেলা স্টেডিয়ামে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনী, কবি নজরুল অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সদস্যগণের সংবর্ধনা ও আলোচনাসভা, মহিলাদের ক্রীড়া অনুষ্ঠান ও মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, দোয়া ও প্রার্থনা, উন্নতমানের খাবার পরিবেশন, প্রীতি ফুটবল প্রতিযোগিতা, মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী এবং মুক্তিযুদ্ধভিত্তিক অনুষ্ঠান প্রচারসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালিত

আপডেট সময় : ০২:৪৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩