সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান টুকের বাজারে সড়ক-ড্রেনেজ ও মসজিদ পরিদর্শনকালে সিসিক প্রশাসকসুন্দর নগর গড়তে প্রতিটি ওয়ার্ডে হবে পরিকল্পিত উন্নয়ন নতুন রূপে আবারও খুলছে জালালাবাদ পার্ক রায়ের গ্রামে মন্দিরের উন্নয়ন নিয়ে মতবিনিময় মাইনর ক্রিকেট লীগে সিলেটের জার্সি উন্মোচন সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে—সিসিক প্রশাসক সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানা পুলিশের অভিযানে ২৪৮১ বোতল মদসহ গ্রেফতার ২ বিশ্ব শিক্ষক দিবসে মাধবপুরে অবসরপ্রাপ্ত শিক্ষককে হুমকি-ভাঙচুরের অভিযোগ সিলেটে শুরু ২৮তম জাতীয় ক্রিকেট লীগ সিলেটে শুরু ২৮তম জাতীয় ক্রিকেট লীগ সিলেট জেলা গোয়েন্দা শাখা (ডিবি)‘র অভিযানে ১২০ বস্তা ভারতীয় জিরাসহ গ্রেফতার ০২ পূজা উদযাপন পরিষদের প্রতিনিধি সভায় সিসিক প্রশাসক

যুক্তরাষ্ট্র ছাড়া গোটা বিশ্ব যুদ্ধবিরতি চায়: হামাস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০১:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩ ১৬৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : অনলাইন সংস্করণ

কেবল যুক্তরাষ্ট্র ছাড়া বিশ্বের সব দেশ যুদ্ধবিরতি চাইছে বলে জানিয়েছেন হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য মুসা আবু মারজুক।বুধবার এক বার্তায় তিনি এসব কথা বলেন। খবর আলজাজিরার।

তিনি বলেন, আমরা স্থায়ী যুদ্ধবিরতি চাই। বন্দিবিনিময়ের জন্য আমরা প্রস্তুত। দখলদার ইসরাইল দ্বারা আরোপিত সব পরিস্থিতি মোকাবিলা করতে প্রস্তুত।তিনি আরও বলেন, কারাগার থেকে মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের ইসরাইল লক্ষ্যবস্তু করবে না এমন কোনো নিশ্চয়তা নেই।

গত ৭ অক্টোবর গাজা উপত্যকার ক্ষমতাসীনগোষ্ঠী হামাসের সঙ্গে ইসরাইলের যুদ্ধ শুরুর পর থেকেই ইসরাইলি সেনাবাহিনীর সঙ্গে আন্তঃসীমান্ত সংঘর্ষে লিপ্ত হয়েছে হিজবুল্লাহ। তখন থেকে প্রত্যেক দিনই ইসরাইলের উত্তরাঞ্চলীয় সীমান্তে সামরিক বাহিনীর চৌকি, সামরিকঘাঁটি ও বেসামরিক স্থাপনা এবং বসতি লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে এই গোষ্ঠী।

সীমান্তে হিজবুল্লাহ এবং ইসরাইলি বাহিনীর সংঘাত গত কয়েক দিনে তীব্র আকার ধারণ করেছে। উভয়পক্ষের মাঝে পাল্টাপাল্টি হামলা-পাল্টাহামলা অব্যাহত রয়েছে। গাজা উপত্যকায় চলমান যুদ্ধ আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে বলে সতর্ক করে দিয়েছেন বিশেষজ্ঞরা। ইসরাইলের সঙ্গে সংঘাতে এখন পর্যন্ত হিজবুল্লাহর ৭৯ যোদ্ধা নিহত হয়েছেন। একই সময়ে লেবাননের কয়েকজন বেসামরিক নাগরিকও ইসরাইলি হামলায় প্রাণ হারিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

যুক্তরাষ্ট্র ছাড়া গোটা বিশ্ব যুদ্ধবিরতি চায়: হামাস

আপডেট সময় : ০৪:০১:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩