সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান জাতীয় স্কুল ক্রিকেটে সিলেটে চ্যাম্পিয়ন সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের হবিগঞ্জ চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনও’র কাছে স্মারকলিপি হবিগঞ্জ বাহুবল-রাজাপুর সড়ক সংস্কারে অনিয়ম সিলেট হাম ও হাম উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু সিলেট পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৭১ সিলেট চোরাই পণ্য বালুর ট্রাক ও প্রাইভেট কারসহ আটক ১ সিলেট-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৪ প্রতিদিন রাতে গরম দুধের সঙ্গে খেজুর খেলে মিলবে যেসব উপকার ৪০ বছর পর বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান

এবার খুনের রহস্য উদঘাটন করবেন বাঁধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৬:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩ ১৯২ বার পড়া হয়েছে

 বিনোদন প্রতিবেদন: অনলাইন সংস্করণ

‘রেহানা মরিয়ম নূর’গুটি’খুফিয়া’নারীকেন্দ্রিক এসব সিনেমা ও ওয়েব সিরিজের মাধ্যমে একের পর এক চমক দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন।সামনে আরও একটি চমক নিয়ে আসছেন বলে জানিয়েছেন এ অভিনেত্রী।‘মিশন এক্সট্রিম’ সিনেমার নির্মাতা সানী সানোয়ারের প্রজেক্টে যুক্ত হয়েছেন তিনি।এ নির্মাতার পরিচালনায় নতুন একটি সিনেমায় অভিনয় করবেন বাঁধন। এরই মধ্যে সিনেমাটির ঘোষণা দিয়েছেন নির্মাতা। 

 জানা গেছে, একটি খুন এবং সেই খুনের রহস্য উদ্ঘাটনের গল্প নিয়েই নির্মিত হচ্ছে এটি। এর কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে বাঁধনকে। তাকে ঘিরেই সাজানো হয়েছে সিনেমাটির গল্প। অভিনয় প্রসঙ্গে বাঁধন বলেন, ‘এতে কাজ করার প্রধান কারণ এটা একটা নারীকেন্দ্রিক সিনেমা।এখানে আমি ইনভেস্টিগেটিভ অফিসার হিসাবে অভিনয় করব। এমন চরিত্র আগে কখনো করিনি। এরই মধ্যে আমি চরিত্রটি নিয়ে কাজ করা শুরু করেছি।

বাঁধন ছাড়াও এতে অভিনয় করবেন মিশা সওদাগর,শতাব্দী ওয়াদুদ, সুমিত সেনগুপ্ত প্রমুখ।আগামী মাসেই শুটিং শুরু হবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে। এটি প্রযোজনার দায়িত্বে রয়েছে কপ ক্রিয়েশন।এদিকে,গত জুলাই মাসে নতুন প্রজেক্টের ইঙ্গিত দিয়ে প্রতিষ্ঠানটি জানিয়েছিল,একটি সত্য ঘটনা অবলম্বনে খুনরহস্য নিয়ে তৈরি হবে সিনেমাটি। প্রাথমিক নাম দেওয়া হয়েছিল‘প্রোডাকশন নম্বর ৬ :মার্ডার মিস্ট্রি’। শেষমেশ নির্মাতা সূত্রে জানানো হয়, এটির নাম হবে ‘এশা মার্ডার :কর্মফল’।

’ 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

এবার খুনের রহস্য উদঘাটন করবেন বাঁধন

আপডেট সময় : ০৩:৪৬:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩