ঢাকা ০৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান প্রতিদিন করলার রস পান করলে শরীরে যা ঘটে শিশুদের হাতে স্মার্টফোন বাড়াচ্ছে যেসব ঝুঁকি ‘হ্যাঁ’ ভোট দিতে শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচার চালানো হবে হবিগঞ্জ শায়েস্তাগঞ্জে অবৈধ দোকান উচ্ছেদ, সড়ক দখলমুক্ত শাকসু নির্বাচন- নিরাপত্তা জোরদারে মোতায়েন হবে তিন শতাধিক পুলিশ  সিলেটের কদমতলী থেকে শিলং তীর জুয়াড়ী গ্রেপ্তার- ৩ শিশুর মেধা বিকাশে মেধাবৃত্তির গুরুত্ব অসীম: খন্দকার মুক্তাদির সিলেটে তারেক রহমানের সফর সফল করতে মহানগর যুবদলের প্রস্তুতি সভা শ্রীমঙ্গলে প্রথমবার ১৫ ফুট উচ্চতার ‌‘কিউটেস্ট সরস্বতী’র প্রতিমা নির্মাণ সিলেটে আসছেন তারেক রহমান, এসএমপির নিরাপত্তা জোরদার

গণমাধ্যমকে ভিসা নীতির আওতায় আনায় উদ্বেগ বিএফইউজের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৪:২৫ পূর্বাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩ ১১২ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ প্রতিবেদন: অনলাইন সংস্করণ

বাংলাদেশের গণমাধ্যম ভিসানীতির আওতায় আসতে পারে’ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের এমন মন্তব্যে উদ্বেগ প্রকাশ করেছে বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন। 

এ বিষয়ে বিস্তারিত জানতে বিএফইউজের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের দূতাবাসে ই-মেইল পাঠানো হয়েছিল। সোমবার এক বিবৃতিতে সংগঠনটির সভাপতি ওমর ফারুক ও মহাসচিব দীপ আজাদ এ কথা জানান।নেতৃদ্বয় বলেন ‘বাংলাদেশের গণমাধ্যম ভিসানীতির আওতায় আনার বিষয়ে পেশাদার সাংবাদিক সমাজ উদ্বিগ্ন। কারণ বাংলাদেশের গণমাধ্যমই গণতান্ত্রিক প্রক্রিয়া এগিয়ে নিতে ভূমিকা রাখছে।

তারা আরও বলেন,অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা ও জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করতে বাংলাদেশের পেশাদার সাংবাদিকরা প্রতিশ্রুতিবদ্ধ।আর এসব সাংবাদিকের পাশে আপসহীনভাবে থাকবে বিএফইউজে। 

বিবৃতিতে বলা হয়,গণমাধ্যমে ভিসানীতি প্রয়োগের কথা বলার পর থেকে দেশে ও বিদেশে বসে স্বনামধন্য সাংবাদিক ও গণমাধ্যমের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

উল্লেখ্য,সংবাদপত্রের স্বাধীনতা,সাংবাদিক ও গণমাধ্যমের মতপ্রকাশের স্বাধীনতার অধিকার প্রয়োগের বিষয়ে যুক্তরাষ্ট্রের দূতাবাস বলেছে,গণমাধ্যমকে কেউ মতামত প্রকাশ করা থেকে বিরত রাখার জন্য কোনো ব্যবস্থা নিলে তার ক্ষেত্রেও ভিসানীতি প্রযোজ্য হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গণমাধ্যমকে ভিসা নীতির আওতায় আনায় উদ্বেগ বিএফইউজের

আপডেট সময় : ০২:৫৪:২৫ পূর্বাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩