ঢাকা ০৫:৫০ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সুবিধাবঞ্চিত এলাকায় গিয়ে মানুষের দুর্ভোগ দেখলেন সিসিক প্রশাসক হবিগঞ্জ জমিজমা বিরোধে সংঘর্ষ- মাধবপুরে বৃদ্ধ নিহত, আহত অন্তত ৩০ সিলেটে সুরঞ্জিত সেনের বিস্ফোরক মামলায় হাজিরা দিলেন আরিফ, গউছ, বাবর সিলেটে শান্তিপূর্ণভাবে পরীক্ষা নিশ্চিত করতে গণবিজ্ঞপ্তি, অমান্যকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি বাংলাদেশের ৮টি মহানগরীর মধ্যে নিরাপত্তা ও কম অপরাধপ্রবণ নগরীর তালিকায় সেরা সিলেট সিলেটের জাফলং পাথরখেকোদের গ্রাসে বিলীন হচ্ছে জাফলং রাজবাড়ী সিলেট সীমান্ত থেকে নারী ও শিশুসহ ৯ জন আটক সুনামগঞ্জ,হবিগঞ্জ বানিয়াচং ও আজমিরীগঞ্জ- কালনী নদীর ভাঙ্গনে নি:স্ব শতাধিক পরিবার, আতঙ্কে অসংখ্য মানুষ সিলেট ওসমানী বিমানবন্দরে ইমিগ্রেশন চলছে ম্যানুয়ালি, বৈদ্যুতিক গোলোযোগ থেকে অগ্নিকাণ্ড জেলা পরিষদের প্রশাসকের সাথে ওলামা দল ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সাক্ষাৎ

সৌদি যেতে ইচ্ছুক কর্মীদের এজেন্ট ছাড়াই সরাসরি ভিসা আবেদন করার পরামর্শ রাষ্ট্রদূতের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩ ১৮৮ বার পড়া হয়েছে

কূটনৈতিক প্রতিবেদক:ঢাকা

সৌদি আরবে যেতে আগ্রহী বাংলাদেশের কর্মীদের ভিসা–সংক্রান্ত সব ধরনের খরচ নিয়োগকর্তার বহন করার কথা। কিন্তু বেশির ভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে, বাংলাদেশি কর্মীদের অর্থ খরচসহ দালালদের হয়রানির শিকার হতে হচ্ছে। এমন পরিস্থিতিতে ঢাকায় সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল-দুহাইলান বাংলাদেশি কর্মীদের সরাসরি প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করে ভিসাপ্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন।

আজ মঙ্গলবার দুপুরে সৌদি দূতাবাস আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে সৌদি স্বেচ্ছাসেবী কার্যক্রম ‘ইবসার’ উদ্বোধন উপলক্ষে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।ইসা বিন ইউসুফ আল-দুহাইলান বলেন, প্রতিদিন গড়ে বাংলাদেশিদের জন্য পাঁচ হাজার ভিসা ইস্যু করছে সৌদি দূতাবাস। এটিকে ভবিষ্যতে আরও সহজ করার জন্য দুই দেশ কাজ করছে। কিন্তু বাংলাদেশের কর্মীদের ভিসা প্রক্রিয়াকরণের সব ধরনের খরচ নিয়োগকর্তারা বহন করার কথা থাকলেও দালালসহ নানা চক্রের কারণে হয়রানিসহ অর্থের অপচয় হচ্ছে।

সৌদি রাষ্ট্রদূত বলেন, এখন হজ ও ওমরাহ পালনের ক্ষেত্রে বাংলাদেশিরা কোনো এজেন্সির সহযোগিতা ছাড়াই নিজের পছন্দমতো প্যাকেজ নির্বাচন করে সহজে হজ পালন করতে পারবেন।দুই দেশের বহুমাত্রিক সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বহুমুখী। এই সম্পর্ক শুধু হজ ও ওমরাহর মধ্যেই সীমাবদ্ধ নয়। এখন বাণিজ্য, সংস্কৃতি, প্রতিরক্ষা সহযোগিতা, জনশক্তি ইত্যাদি খাতে দুই দেশের সহযোগিতা বাড়ছে।

রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতার বিষয়ে জানতে চাইলে ইসা বিন ইউসুফ আল-দুহাইলান বলেন, ‘রোহিঙ্গা প্রত্যাবাসনে সৌদি আরব বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে সমর্থন দিয়ে আসছে। আমরাও চাই, রোহিঙ্গারা স্বেচ্ছায় প্রত্যাবর্তন করুক।ইসা বিন ইউসুফ আল-দুহাইলান জানান, আগামী কয়েক মাসের মধ্যে পতেঙ্গা কনটেইনার টার্মিনাল পরিচালনার জন্য সৌদি কোম্পানি রেড সি গেটের সঙ্গে চুক্তি সই হবে। সৌদি আরবের অনেক প্রতিষ্ঠান বাংলাদেশের বিদ্যুৎ খাতসহ অন্যান্য ক্ষেত্রে বিনিয়োগ করতে আগ্রহী। এ বিষয়ে উভয় পক্ষ কাজ করছে।

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আগামী বছর বাংলাদেশ সফর করবেন। সৌদি যুবরাজের ঐতিহাসিক বাংলাদেশ সফরে দুই দেশের মধ্যে বিরাজমান প্রতিবন্ধকতা দূর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সৌদি রাষ্ট্রদূত।বাংলাদেশে ‘ইবসার’ উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢাকা জেলার ৫০টি স্কুলে প্রায় ৩০ হাজারের বেশি শিক্ষার্থীকে বিনা মূল্যে চক্ষু চিকিৎসাসেবা দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সৌদি যেতে ইচ্ছুক কর্মীদের এজেন্ট ছাড়াই সরাসরি ভিসা আবেদন করার পরামর্শ রাষ্ট্রদূতের

আপডেট সময় : ০৫:৫৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩