ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান পরিচ্ছন্ন নগর গড়তে নাগরিকদেরসম্মিলিত সহযোগিতা জরুরি-সিসিক প্রশাসক হামে আক্রান্ত শিশুকে যা খাওয়াবেন পাকিস্তান ছাড়ল ইরানি প্রতিনিধিদল ‘হরমুজ প্রণালি পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে রয়েছে’ সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী হবিগঞ্জ চুনারুঘাটে বিজিবির অভিযানে সীমান্তে ৮টি ভারতীয় গরু জব্দ হবিগঞ্জ বাহুবলের হরিতলায় অবৈধ সিলিকা বালু উত্তোলন , পরিবেশ বিপর্যয়ের শঙ্কা জরিমানা ২১ হাজার টাকা,ভোজ্য তেলের সরবরাহ নিশ্চিতে র‍্যাব-৯ এর অভিযান, সিলেটে আটক যানবাহন ছেড়ে দিবে পুলিশ, মহানগর এলাকায় যানবাহনগুলো চালানো যাবে না সিলেটে সংস্কৃতি-যাত্রার ৩০ বছর উদযাপন করলো ‘চারুবাক’

স্বর্ণের দাম আবারও বাড়ল ভরিতে যত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩ ১৩৯ বার পড়া হয়েছে

 ভিউ নিউজ ৭১ প্রতিবেদন: অনলাইন সংস্করণ

কমানোর এক সপ্তাহের মাথায় দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণের ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়ানো হয়েছে। ফলে এই মানের এক ভরি স্বর্ণ কিনতে লাগবে ১ লাখ ১ হাজার ২৪৩ টাকা। বৃহস্পতিবার বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এমএ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বর্ণের এই নতুন দাম শুক্রবার থেকে সারা দেশে কার্যকর হবে। এর আগে গত ১৭ আগস্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাজুস ২২ ক্যারেটের স্বর্ণের ভরিতে এক হাজার ৭৫১ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছিল।

নতুন দাম অনুযায়ী শুক্রবার থেকে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ১ হাজার ২৪৩ টাকা। যা বৃহস্পতিবার পর্যন্ত ছিল ৯৯ হাজার ২৭ টাকা।২১ ক্যারেটের স্বর্ণের ভরিতে দাম বাড়ানো হয়েছে ২ হাজার ৪১ টাকা। ফলে শুক্রবার থেকে এই মানের স্বর্ণের দাম পড়বে ৯৬ হাজার ৬৩৬ টাকা। যা বৃহস্পতিবার পর্যন্ত দাম ছিল ৯৪ হাজার ৫৯৫ টাকা।

১৮ ক্যারেটের স্বর্ণের ভরিতে বাড়ানো হয়েছে ১ হাজার ৭৪৯ টাকা। ফলে শুক্রবার থেকে এই মানের স্বর্ণ কিনতে লাগবে ৮২ হাজার ৮১৪ টাকা। যা বৃহস্পতিবার পর্যন্ত দাম ছিল ৮১ হাজার ৬৫ টাকা।আর সনাতন পদ্ধতির স্বর্ণের ভরির দাম ১ হাজার ৫১৬ টাকা বাড়িয়ে ৬৯ হাজার ৫০ টাকা করা হয়েছে।স্বর্ণের দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের রুপার ভরির দাম এক হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের দাম এক হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের দাম এক হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম এক হাজার ৫০ টাকা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

স্বর্ণের দাম আবারও বাড়ল ভরিতে যত

আপডেট সময় : ০৩:২৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩