ঢাকা ০২:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান যেসব কারণে এই গরমে দই খাওয়া জরুরি কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক সুরক্ষা দিতে নীতিমালা করা হচ্ছে: তথ্যমন্ত্রী তেল ছাড়াই ১২০ কিমি. গেল রতনের ‘বাইক’ এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল উদ্দিন ভূঁইয়া হবিগঞ্জ মাধবপুরে জায়গা সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, আহত ৫ সিলেট জৈন্তাপুরে বিপুল পরিমাণ মাদক জব্দ, আটক ১ হবিগঞ্জ বনবিভাগের অভিযানে পাচার করা আকাশমনি কাঠ জব্দ সিলেট রবিবার যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

শাকিব-বুবলী ইস্যু নিয়ে যা বললেন ডিপজল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩০:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩ ২২৪ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক ,অনলাইন সংস্করণ

সমসাময়িক বিষয় শাকিব-বুবলী কাণ্ড নিয়ে মুখ খুলেছেন মনোয়ার হোসেন ডিপজল।ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। কাজের মাধ্যমে যেমন খবরের প্রধান শিরোনাম হন, পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও খবরের প্রধান শিরোনামে থাকেন। বিশেষ করে অপু বিশ্বাস ও শবনম বুবলী কেন্দ্র করে শাকিব ব্যাপক আলোচিত-সমালোচিত হয়েছেন। এ কাণ্ডে অনেকে সমালোচনা করে বিভিন্ন মন্তব্য করছেন। সম্প্রতি এক গণমাধ্যমের মুখোমুখি হন ডিপজল। সেখানে তিনি বলেন, নায়ক শাকিব খান সৃষ্টির পেছনে আমার হাত আছে। তার জন্ম হয়েছে আমার ছবি ‘কোটি টাকার কাবিন’র মাধ্যমে। ফিল্মে একজন শাকিব বানানো অনেক কষ্টের ব্যাপার। সে অনেক কষ্ট করে আজ এই অবস্থানে এসেছে।

শাকিব খানকে নিয়ে যা আরম্ভ হয়েছে এসব বন্ধ করা উচিত উল্লেখ করে মনোয়ার হোসেন ডিপজল বলেন, সে যদি একাধিক বিয়ে করে তা হলে সে করতেই পারে। তা হলে আপনাদের সমস্যা কোথায়? শাকিব যদি আরও বিয়ে করে রাখতে পারে তা হলে এটা তার ব্যাপার। আর মুসলিম হিসেবে তো চার বিয়ে করা যায়! ইন্ডিয়ান আর্টিস্টরা তো একাধিক বিয়ে করে। অন্য পেশায় যারা আছে তারাও তো একাধিক বিয়ে করে, তা হলে দোষের কী?

ফিল্ম থেকে শাকিব বহু পয়সা কামিয়েছে বলে জানান ডিপজল। তিনি বলেন, তার যথেষ্ট সামর্থ্য আছে বিয়ে করে খরচ দেওয়ার। তার ব্যক্তিগত এসব নিয়ে কথা বলা মাখামাখি বদনাম বন্ধ করা উচিত। বরং শাকিবকে একটু ভালো পরামর্শ দেওয়া উচিত। যাতে তার আরও ভালো কিছু করার থাকে।এর আগে দেশের একটি গণমাধ্যমে এক সাক্ষাৎকারে বুবলীর সঙ্গে সম্পর্ক ছিন্নের কথা স্পষ্ট করেন শাকিব। বুবলীর সঙ্গে আর কোনো সিনেমায় অভিনয়ও করবেন না বলেও সাফ জানিয়েছেন তিনি। এর পরই ক্ষোভ প্রকাশ করে স্ট্যাটাস দেন শবনম বুবলী। এটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। এর পরই শুরু হয় দেশজুড়ে আলোচনা-সমালোচনা।  

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শাকিব-বুবলী ইস্যু নিয়ে যা বললেন ডিপজল

আপডেট সময় : ০৪:৩০:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩