সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে এসএসসিতে শিক্ষাবোর্ডে পাশের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ, ফেল ৪১ দশমিক ৬৭ শতাংশ সিলেট দক্ষিণ সুরমার লালাবাজারে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ সিলেটে স্বামী উপপরিচালক ক্ষমতার কেন্দ্রে স্ত্রী! জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর দেশে প্রাইভেট টিউশন মহামারি আকার ধারণ করেছে: গণশিক্ষা প্রতিমন্ত্রী মাধবপুর ডিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার সিলেটে হামের উপসর্গে মৃত্যু ৩ সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেপ্তার হবিগঞ্জ মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২ সিলেটে কাজ করতে সিটি কর্পোরেশনের এক কর্মচারী বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু, আহত ২

ফরিদপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও তার স্ত্রীর সম্পদের তথ্য চেয়েছে দুদক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০০:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩ ২৪১ বার পড়া হয়েছে

ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহাদাৎ হোসেন ও তার সহধর্মিণী তানিয়া আক্তারের সম্পদের তথ্য চেয়ে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত ২৩ ফেব্রুয়ারি চিঠিটি পাঠানো হলেও মঙ্গলবার রাতে বিষয়টি জানাজানি হয়।

দুর্নীতি দমন কমিশনের ফরিদপুরের সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে তিনি বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি।

ফরিদপুরের দুদকের কার্যালয় সূত্রে জানা গেছে, মো. শাহাদাৎ হোসেন বর্তমানে ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান। এর আগে ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। সেই সময় তিনি রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে তার নিজের ও স্ত্রীর নামে-বেনামে বিপুল অর্থ ও সম্পদ অর্জন করেছেন। এরই পরিপ্রেক্ষিতে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেয় দুদক। চিঠি প্রাপ্তির ২১ কার্যদিবসের মধ্যে লিখিত আকারে দুদককে জানাতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিলে ব্যর্থ হলে অথবা মিথ্যা তথ্য দিলে তাদের বিরুদ্ধে মামলা করা হতে পারে।

চিঠি পাওয়ার বিষয়ে ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহাদাৎ হোসেন বলেন, দুদকের একটি চিঠি হাতে পেয়েছি। নির্ধারিত তারিখের মধ্যে লিখিত আকারে বক্তব্য তুলে ধরার চেষ্টা করব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফরিদপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও তার স্ত্রীর সম্পদের তথ্য চেয়েছে দুদক

আপডেট সময় : ০৯:০০:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩